প্রধান সূচি

টোনা ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

পিরোজপুর সদর উপজেলার ৫নং টোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ইফতাপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান খালেক।

টোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান আব্দুলের পরিচানায় ইফতারপূর্ব আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শংকরপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, টোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার, টোনা ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মোঃ হালিম সেখ প্রমুখ। ইফতার পূর্ব দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ তেজদাসকাঠী বাইতুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial