প্রধান সূচি

কাউখালীতে কবি সুফিয়া কামালের ১০৬তম জন্মবার্ষিকী পালিত

কাউখালী প্রতিনিধি :

বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত জননী সাহসিকা কবি এবং মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার সকালে নিজস্ব কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবীব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ রতন কুমার ঘোষ, কাউখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ চন্দ্র শেখর দে, প্রভাষক কুমকুম ভট্টাচার্য্য, প্রভাষক জগদিস কুন্ডু, ইউপি সদস্য ঝর্ণা দাস, ফরিদা ইয়াসমিন, সবিতা ঘোষ, মিনতী মজুমদার প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক লিলিকনা হালদারের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial