প্রধান সূচি

ইন্দুরকানীতে মুসলিম এইড-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইন্দুরকানী প্রতিনিধি :

আর্ন্তজাতিক সাহায্য ও উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ ইন্দুরকানী শাখা অফিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টগড়া কামিল মাদ্রাসার এতিমখানায় এতিম শিশুদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী মুসলিম এইড শাখা অফিসের ব্যবস্থাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে  ইফতার  মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, টগড়া কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের, পাড়েরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদার, টগড়া কামিল মাদ্রসার ভাইস-পিন্সিপল মাওলানা হারন-অর রশিদ, উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম আহসানুল ছগির, সাধারন সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন, মুসলিম এইড পিরোজপুর এরিয়া অফিসের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের ফিল্ড কোর্ডিনেটর মোঃ আবুল হাচান, মুসলিম এইডের পিরোজপুর সদর শাখা ব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম, সাংবাদিক জে আই লাভলু, গাজী আবুল কালাম প্রমুখ।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন টগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial