প্রধান সূচি

মঠবাড়িয়ায় আন্তজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার ॥ ডাকাতির মালামাল উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি :

ডাকাতি সংগঠতি হওয়ার প্রায় দু’মাস পরে গতকাল রোববার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী কাঁঠালিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মিঠু হাওলাদার (২২) নামের আন্তজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে কাঁঠালিয়ার পশ্চিম চেচড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এসময় ওই বাড়ি থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতাকৃত ডাকাত সদস্য মিঠু হাওলাদার পশ্চিম চেচড়ি গ্রামের খালেক হাওলাদারের ছেলে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত মিঠুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ জানান, মঠবাড়িয়া থানায় ডাকাতির ঘটনায় উপজেলার উত্তর হলতা গ্রামের মোস্তফা মাষ্টারের ছেলে সৌদি প্রবাসী মোফাজ্জেল হোসেন শাহীন বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের করে (মামলা নং ৪ তারিখ ৩/৪/১৭ ইং)। ওই ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial