প্রধান সূচি

প্রকাশ্যে নিয়োগ পরীক্ষা দেখতে হাজারো দর্শক ও অভিভাবকের ভিড়

ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী নিয়োগে প্রার্থীদের সাইকেল চালানো পরীক্ষা

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী নিয়োগে প্রার্থীদের সাইকেল চালানো পরীক্ষা দেখতে হাজারো লোকের ভিড়। শনিবার ইন্দুরকানী উপজেলা পরিষদ মাঠে প্রার্থীদের শারীরিক দক্ষতা যাচাই ও সাইকেল চালানো দেখার জন্য এ উপজেলার নিয়োগে অপেক্ষমান ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী ৭০ জন প্রার্থীদের সাইকেল চালানো যোগ্যতার পরীক্ষা নেওয়া হয়। এসময় প্রার্থীদের সরাসরি সাইকেল চালানো দেখতে নিয়োগ কমিটির সাথে প্রার্থীদের অভিভাবকসহ  উৎসুক হাজারো জনতা ভিড় করে। উপজেলা পরিষদ মাঠে সাইকেল চালানো পরীক্ষা দেখতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস, উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার, কেন্দ্রীয় জেপি নেতা বাহাদুর হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, আব্দুল লতিফ হাওলাদার, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন সেলিম, সাইদুর রহমান, মাহবুবুর রহমান ফকির, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির প্রমুখ। এর আগে উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ২৩টি প্রাথমিক বিদ্যালয়ে ২৩জন দপ্তরী কাম প্রহরী নিয়োগ দেওয়া হয়েছে তাতে প্রকাশ্যে কোন পরীক্ষা নেওয়া হয়নি। এবছর প্রকাশ্যে নিয়োগ পরীক্ষা নেয়া হলে প্রার্থীর অভিভাবকদের মধ্যে উৎসাহ বিরাজ করছে।

দপ্তরী কাম প্রহরী নিয়োগ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা জানান দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রকাশ্যে সাইকেল চালানো পরীক্ষাসহ অনন্য পরীক্ষা স¦চ্ছতার সাথে নিয়ে যোগ্য লোককে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial