ইন্দুরকানীতে পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানী উপজেলার ১নং পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বৌডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুবলীগ নেতা রনি তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাড়েরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাচান রিপন, আঃ মজিদ, দ্বীন ইসলাম জোমাদ্ধার, যুগ্ন-সাধারন সম্পাদক ইকরামুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম শাহিন হাওলাদার প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মাইনুল সিকদারকে আহবায়ক এবং জসিম হাওলাদার, ফিরোজ হাওলাদার ও ইকবাল তালুকদারকে যুগ্ন-আহবায়ক করে ২১ সদস্য বিশিস্ট পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষনা করা হয়।
Please follow and like us:
« আল্লাহ নির্দেশিত পথে আমাদের চলতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী নিয়োগে প্রার্থীদের সাইকেল চালানো পরীক্ষা »
