প্রধান সূচি

ইন্দুরকানী প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানী প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পত্তাশী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এম আহসানুল ছগিরের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস সাহিদা বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদর, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাহামুদুল হক দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদার, উপজেলা আ’লীগ নেতা সাইদুর রহমান সাইদ, মাহাবুব আলম ফকির, গিয়াস উদ্দিন সেলিম, মহিলা আ’লীগের সভানেত্রী দিলরুবা মিলন,উপজেলা জেপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, ইন্দুরকানী থানার এস আই মোঃ মোহাইমিনুল ইসলাম,বিএনপি নেতা আবুল কালাম সিকদার, ইন্দুরকানী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন,প্রধান শিক্ষক সেলিম খান, মিক্ষক আঃ হালিম বি এসসি,উপজেলা দুদুকের সাধারণ সম্পাদক ও শিক্ষক হেলাল গাজী, সাংবাদিক জে আই লাভলু, আলমগীর কবির মান্নু, এ্যাড. এম সাইফুল ইসলাম, জাকির হোসেন, কালাম গাজী সহ শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও উপজেলার কল্যানের জন্য দোয়া ও মোনাজাত করেন ইন্দুরকানী উপজেলা মসজিদের ইমাম মাওলানা খাইরুল বাশার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial