ইন্দুরকানীতে মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা এবং আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির, নারী ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম,জেপির সভাপতি আসাদুল কবির, সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, ইন্দুরকানী থানার এস,আই মোহাইমিনুল ইসলাম,আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মোঃ গোলাম সরোয়ার বাবুল, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন সেলিম, মহিলা আওয়ামীলীগ নেত্রী দিলরুবা মিলন, মহিলা জেপি নেত্রী শারমিন হোসেন, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম,আহসানুল ছগির প্রমুখ সভায় জুন মাসের সকল দপ্তরের কার্যক্রমের বিষয়ে আলাদা আলাদা ভাবে জানানো হয় । এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
