আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বিষয়ে ইন্দুরকানীতে কৃষকদের প্রশিক্ষণ
ইন্দুরকানী প্রতিনিধি :
আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বিষয়ে ইন্দুরকানীতে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষকদের এ প্রশিক্ষণ উদ্বোধন করেন খামার বাড়ী পিরোজপুরের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদিন ভূইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, জেলা প্রকৌশলী দীপংকর চন্দ্র পাল, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির প্রমুখ।
এসময় উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩০ জন কৃষককে বীজ রোপন, ধান কর্তন, ধান মাড়াইসহ ৫টি বিষয়ে যন্ত্রের ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া হয়। পরে এদের মাঝে বিনা মূল্যে ৫টি কৃষিযন্ত্র বিতারন করা হয় যা ভাড়ায় কৃষকদের দেওয়া হবে। এর মাধ্যমে কৃষকরা কম সময়ে বীজ রোপন, ধান কর্তন ও ধান মাড়াই করতে পারবে।
Please follow and like us:
« ইন্দুরকানীতে মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে জাতীয় ছাত্র সমাজের (জেপি) ইফতার মাহফিল »
