প্রধান সূচি

বাগেরহাটে দ্বিতীয় পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে দ্বিতীয় পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের একটি অভিজাত হোটেলে ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় জেলার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কার্যক্রম (২য় পর্যায়ে) বাস্তবায়নের লক্ষ্যে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলার চিতলমারী, ফকিরহাট, কচুয়া, মোংলা, রামপাল ও শরণখোলা উপজেলার ৪২টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, মেম্বার, সচিব, গ্রাম আদালত সহকারী ও গ্রাম পুলিশদের গ্রাম আদালত আইন ও বিধিমালা বিষয়ে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলার কচুয়া ও চিতলমারী উপজেলার সচিব ও গ্রাম আদালত সহকারীদের অংশগ্রহণে ৫ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করেন।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে গ্রাম আদালত বিষয়ে সেসন পরিচালনা করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, যুগ্ম জেলা জজ ও জেলা লিগাল এইড অফিসার মোঃ আবু ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার মোড়লগঞ্জ সার্কেল শেখ মনিরুজ্জামান মিঠু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, হৃষিকেশ দাস, মোড়লগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মঞ্জুরুল হাসান, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়সহ বাগেরহাট এবং জেলা প্রশিক্ষণ পুলের সদস্যগণ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial