প্রধান সূচি

পিরোজপুর কন্ঠের সম্পাদক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

স্টাফ রিপোর্টার :

দৈনিক পিরোজপুর কন্ঠের সম্পাদক, চ্যানেল আই ও সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি এবং পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাতে নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গত শুক্রবার রাতে বাগেরহাটের চিতলমারী থেকে মোটর সাইকেল যোগে পিরোজপুরে ফেরার পথে নাজিরপুর-চিতলমারী সড়কের রামনগর এলাকায় পৌছলে মোটর সাইকেলের সামনে একটি কুকুর পড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা দৈনিক পিরোজপুর কন্ঠের ফটো সাংবাদিক রঞ্জন কুমার মৃধাও আহত হয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial