প্রধান সূচি

পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছার ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌরসভা চত্ত্বরে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সভাপতি ও জাপা’র কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, আলহাজ্ব গাজী আজিজুল করিম, থানা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর আহবায়ক এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দাউদ শরীফ, প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, সরদার আব্দুল মতিন, ষোলআনা সমিতির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বুলি, সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, কোষাধ্যক্ষ আলহাজ্ব শেখ মুরশাফুল আলম, ইলিয়াস হোসেন, গাজী সোহেল রাশেদ জনি, শেখ ফজলুর রহমান, হারুন-অর-রশিদ, মৃত্যুঞ্জয় সরদার, আছাদুল ইসলাম, ডাঃ সঞ্জিব সরকার, সমন্বয়কারী মিজানুর রহমান, প্রদীপ কুমার সরকার ও শেখ ইদ্রিস আলী। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ জালাল উদ্দীন ও আব্দুল হান্নান ওমর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial