প্রধান সূচি

পাইকগাছায় টাকা উত্তোলন করার পরও রাস্তা নির্মাণ না করার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় টাকা উত্তোলন করার প্রায় ১ বছর অতিবাহিত হলেও রাস্তা নির্মাণ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার লতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তেঁতুলতলা কমিউনিটি ক্লিনিকের যাওয়া আসার সুবিধার্থে তৎকালীন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ২০১৪-১৫ অর্থ বছরে ইটের সোলিং রাস্তা নির্মাণ করার জন্য ৮০ হাজার টাকা বরাদ্দ দেন। বর্তমান ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস ও সাবেক ইউপি সচিব তপন বাইন গত ১ বছর আগে উক্ত প্রকল্পের টাকা উত্তোলন করলেও এখনো পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শুরু করেননি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে এলাকাবাসীর চিকিৎসা সেবার সুবিধার্থে বর্ষ মৌসুমের আগেই রাস্তা নির্মাণ শুরু করার দাবী জানিয়ে প্রায় অর্ধশত এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial