প্রধান সূচি

পাইকগাছায় চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের উপর দুষ্কৃতিকারী কর্তৃক হামলার প্রতিবাদে ও অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নীতিস চন্দ্র গোলদার, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ মিঠুন দেবনাথ, ডাঃ আহসানারা বিনতে ময়না। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, পরিবার পরিকল্পনা পরিদর্শক রতœা পারভীন, জাহানারা জয়া, আঞ্জুমানয়ারা, ফারিয়ার প্রচার সম্পাদক ইয়াকুব আলী ও আ’লীগ নেত্রী জুলি শেখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial