প্রধান সূচি

কাউখালীতে উপবৃত্তির টাকা তুলতে গুনতে হচ্ছে বাড়তি টাকা

কাউখালী প্রতিনিধি :

কাউখালী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তুলতে গিয়ে বাড়তি অর্থ গুণতে হচ্ছে সুবিধাভোগী অভিভাবকদের।

জানা গেছে, সারাদেশের মতো কাউখালীতে রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘শিওরক্যাশ’র মাধ্যমে উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে এ উপবৃত্তি প্রদান করছে সরকার।

দ্রুত অভিভাবকদের কাছে উপবৃত্তির টাকা পৌঁছানোর এ প্রচেষ্টাটি ইতোমধ্যেই প্রশংসিত হলেও কাউখালী উপজেলায় শিওর ক্যাশ এজেন্টেদের অনেকের ‘অতিলোভী’ মনোভাবের কারণে তৃণমূলে এর প্রভাব পড়ছে।

নজরুল, মোকফর, পারভীন, জালালসহ কয়েকজন অভিভাবকরা জানান, শিওর ক্যাশের এজেন্টের কাছ থেকে টাকা তুলতে গেলে তারা জনপ্রতি ১৫ থেকে ২০ টাকা হারে টাকা কেটে রাখছে। অথচ শিওরক্যাশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এজেন্টদের উপবৃত্তির টাকা প্রদানের উপর প্রাপ্ত কমিশন ইতিমধ্যেই প্রদান করেছে।

কাউখালী সদরের উত্তর বাজার এবং মধ্য বাজারে কয়েকটি এজেন্টের বিরুদ্ধে বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করলে গতকাল রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপবৃত্তির টাকা থেকে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কেটে নিচ্ছে এজেন্টরা।

অতিরিক্ত টাকা নেয়ার কথা জানতে চাইলে একজন বলেন, অভিভাবকরা খুশি হয়ে ১০/২০ টাকা দিচ্ছে, তাই নিচ্ছেন।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় বলেন, আমার জানা মতে সরকারিভাবে এজেন্টদের সুবিধা দেয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে কমিশন নেয়ার নিয়ম নেই।

অপর দিকে কাউখালী রুপালী ব্যাংক কাউখালী শাখার ব্যবস্থাপক বলেন, রূপালী ব্যাংক শিওরক্যাশে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি উত্তোলনে কোন সার্ভিস ফি লাগে না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial