প্রধান সূচি

কচুয়ায় প্রতিবন্দি যুবতীকে ধর্ষন ধামাচাপা দেয়ার অভিযোগ

কচুয়া প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়ায় প্রতিবন্দি এক যুবতীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। রবিবার সকালে কচুয়া থানায় উপস্থিত হয়ে ধর্ষনের স্বীকার যুবতী ও তার পরিবারের লোকজন ঘটনার বর্ননা করেন। এদিকে ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় সাবেক এক ইউপি সদস্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন, এমনকি বিষয়টি বিলম্ব করতে একের পর এক শালিশ বৈঠকের কথা বলেন।

ধর্ষনের স্বীকার যুবতী ও তার পরিবারের সদস্যরা জানান, গত ১৩দিন আগে মঙ্গলবার সকালে জেলার বিলকুল গ্রামের এক ভিক্ষুকের প্রতিবন্দি মেয়ে পাশের আবাদ গ্রামে তার মামা বাড়ীর রান্না ঘরে রান্না করছিলো। এমন সময়ে পাশের বাড়ীর বারেক সরদারের ছেলে রসুল সরদার (৩৫) মুখ চেপে জোর পুর্বক ঘরে নিয়ে ধর্ষন করে। পরে বিষয়টি যুবতীর মাকে বললে তিনি বিচারের আশায় স্থানীয় চেয়ারম্যানকে জানান। তখন চেয়ারম্যান এঘটনার বিচার করতে পারবেনা বলে সাফ জানিয়ে দেন।

পরে ধর্ষকের পক্ষ নেয়া সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন বিচারের আশ্বাস দিয়ে বিলম্বিত করেন। গত শুক্রবার বিকালে এনিয়ে উক্ত সাবেক ইউপি সদস্য মেয়েটির মামা বাড়ীর পাশে শালিশ বৈঠকে বসেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০হাজার টাকা দেয়ার কথা বললে তারা রাজি না হওয়ায় বিষয়টি আর মিমাংসা না করে আগামী বুধবার পুনরায় শালিশ করবেন বলে জানিয়ে দেন।

সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, শুক্রবারের শালিশ বৈঠকে শতাধিক লোকের উপস্থিতিতে মেয়েটিকে ধর্ষনের বিষয়ে জানতে চেয়েছি, মেয়েটি ধর্ষনের কথা স্বীকার না যাওয়ায় শালিশ হয়নি। তবে এত লোকের ভিতরে ধর্ষনের কথা স্বীকার করা যায় কিনা ? এমন প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

কচুয়া থানার ওসি মোঃ কবিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনে পুলিশ পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করেছি। এনিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial