প্রধান সূচি

মঠবাড়িয়ায় থানায় মিথ্যা অভিযোগ দিয়ে ছাত্রলীগ নেতাকে হয়রানীর অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি :

জমি সক্রান্ত বিরোধের জের ধরে মঠবাড়িয়ায় এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী সাবেক এক ছাত্রলীগ নেতার নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার বুখইতলা বান্ধবপারা গ্রামের নুরুল ইসলামের পুত্র সাপলেজা ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি আলাউদ্দিনের সাথে প্রতিবেশি মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের ১৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে শুক্রবার রাতে প্রবাসী জাকির হোসেনর স্ত্রী ফাতিমা বেগম মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে ওই বিরোধীয় জমিতে জাকির ও তার দলবল ঘর উত্তোলন করছে।  রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর তৈরীর কোন অস্তিত¦ই পাইনি।

স্থানীয় চৌকিদার শহিদুল ইসলাম জানান, বিরোধীয় জমিতে ঘর উত্তেলনের বিষয়টি ভিত্তিহীন।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা খান জানান, এর আগেও প্রবাসীর স্ত্রী আলাউদ্দিনের বিরুদ্ধে একটি চাঁদাবাদী মামলার মিথ্যা স্বাক্ষ্য দেয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু ঘটনার সত্যতা না পাওয়ায় কোন ব্যবস্থা নেয়া যায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial