প্রধান সূচি

নাজিরপুরে আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

ফিরোজ মাহমুদ, নাজিরপুর প্রতিনিধি :

নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজীর পরিচলানায় ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. হাকিম হাওলাদার, পিরোজপুর পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না, পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিউর রহমান সরদার, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান শামীম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মিঠু, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের ভিপি এসএম বায়জীদ হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাবু, নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম প্রমূখ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মাষ্টার অমূল্য রঞ্জন হালদার ও আলহাজ্ব শেখ আবুল বাশারসহ উপজেলার ৯টি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী ছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

ইফতারপূর্ব দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ ১৫ আগষ্টে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial