কাউখালীতে চিরনিদ্রায় শায়িত জুয়েল
কাউখালী প্রতিনিধি :
কাউখালীতে চিরনিন্দ্রায় শায়িত হলেন কাউখালী কলেজ ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ক্রিয়া সম্পাদক, জে.আর কেবল নেটওয়ার্কের স্বত্তাধিকারী, ক্রীড়া সংগঠক সরদার কামাল হোসেন জুয়েল। শুক্রবার দুপুরে কাউখালী কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সকাল ৬টার দিকে জুয়েলের মরদেহ গাজীপুর থেকে কাউখালী উত্তর বাজার বাসায় পৌছায়। বাদ জুমা ঈদগাহ মাঠে জানাজা হয়।
কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন সহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা জানাজায় অংশগ্রহণ করেন।
সরদার কামাল হোসেন জুয়েল গত বৃহস্পতি বার ভোর ৫টার দিকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
নিহত কামাল হোসেন জুয়েল কাউখালী উত্তরবাজার এলাকার সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম আব্দুল মান্নান সরদারের ছেলে।
