মঠবাড়িয়ায় শ্যালকদের হামলায় বৃদ্ধ দুলাভাই ও ভাগ্নে আহত
মঠবাড়িয়া প্রতিনিধি :
জেলার মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে বুধবার বিকেলে শ্যালকদের হামলায় বৃদ্ধ দুলাভাই আব্দুল হক হাওলাদার (৬০) ও ভাগ্নে সিদ্দিক হাওলাদার (৩৮) গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সিদ্দিক হাওলাদারকে ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন।
হাসপাতাল ও আহত সূত্রে জানাগেছে, উপজেলা কচুবাড়িয়া গ্রামের মৃত ওয়াজদে উদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল হক হাওলাদারের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী আপন শ্যালক লুৎফর খলিফার বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বুধবার বিকেলে বাক-বিতান্ডার এক পর্যায়ে শ্যালক লুৎফর খলিফা, জামাল খলিফার নেতৃত্বে তাদের লোকজন ভগ্নিপতি আব্দুল হক ও তার ছেলে সিদ্দিকের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা কুপিয়ে আব্দুল হক হাওলাদারকে গুরুতর জখম করে ও পিটিয়ে সিদ্দিক হাওলাদারের হাত ভেঙ্গে দেয় বলে আহত সূত্র দাবী করেন।
মঠবাড়িয়া থানার পুলিশ ইনেসপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
