প্রধান সূচি

মঠবাড়িয়ায় চাঁদাবাজীর মামলা করে আতংকে প্রবাসীর স্ত্রী

 

মঠবাড়িয়া প্রতিনিধি :

প্রকাশ্যে দিবালোকে ফ্লিমী ষ্টাইলে সৌদি প্রবাসীর স্ত্রীর গলায় অস্ত্র ঠেকিয়ে ২০ লাখ টাকা চাঁদাদাবীর ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করে আতংকে রয়েছে মামলার বাদী ওই গৃহবধূ। এ ঘটনায় এলাকাবাসী একজনকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করলেও গত তিন দিনেও ঘটনার সাথে জড়িত বাকী দুই আসামীকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। বাকী আসামীরা গ্রেফতার না হওয়ায় আসামীরা বড় ধরনের ক্ষতি করতে পারে এই আতঙ্কে মামলার বাদী রহিমা বেগম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ মিরুখালী গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী রহিমা বেগমের বাড়িতে গিয়ে কয়েক যুবক ২০ লাখ টাকা চাঁদা দাবী করে। এসময় ওই প্রবাসীর স্ত্রী চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা খুন জখমের হুমকিসহ প্রবাসীর স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ার চেষ্টা করে। এলাকাবাসী ঘটনাস্থল থেকে শাহীন খান নামের এক যুবককে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে উপজেলার বাদুরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাহিন খান (২৪), বাদশা হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২২) ও গোলাপ খানের ছেলে রিপন খান (২৫)কে আসামী করে মঠবাড়িয়া থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম দ্রুত বিচার আইনের মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অন্য দুই আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial