পিরোজপুরে দরিদ্র পরিবারে মাঝে দুগ্ধদানকারী গাভী বিতরণ
ষ্টাফ রিপোর্টার :
দেশকে মধ্যম আয়ের দেশ করতে দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি করার লক্ষ্যে পিরোজপুরে ৫০টি দুগ্ধদানকারী গাভী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এডিপি শাখা।
মঙ্গলবার সকালে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ গাভী বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। এসময় প্রতিটি পরিবারকে একটি গাভী ও একটি বাছুর দেয়া হয়।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন, ভ্যাটেনারী সার্জন ডাঃ শুভংকর দত্ত, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এডিপি শাখার সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং, টেকনিক্যাল স্পেশালিষ্ট মলয় কে বিশ্বাস, প্রোগ্রাম অফিসার পংকজ কাপালী, রাফায়েল রায় প্রমুখ।
উল্লেখ্য, অপেক্ষাকৃত দরিদ্র পরিবারের আয়বৃদ্ধিকরণ কর্মসূচীর আওতায় সার্বিক অর্থায়ন করে।
