চিতলমারীতে শিক্ষার্থীর আত্মহত্যা
চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে এস এস পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত সজীব গাইন (১৭) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে। সে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের শ্যামপাড়া গ্রামের স্কুল শিক্ষক সরোজ গাইনের ছেলে ও খুলনা পাবলিক কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
জানাগেছে, গত সোমবার খুলনার বয়রা এলাকায় সজীবের ভাড়া বাসায় বিকেল থেকে সে দরজা বন্ধ করে থাকে। সহপাঠীরা রাতে তাকে ডাকা-ডাকি করলে ভিতর থেকে সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ রাত ১০ দিকে বাসারন দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে রশিতে ঝুলন্ত অবস্থায় সজীবের লাশ উদ্ধার করে।
মঙ্গলবার দুপুরে ময়না তদন্ত শেষে পুলিশ স্বজনদের কাছে সজীবের লাশ হস্তান্তর করেছে। প্রেম সংক্রান্ত বিষয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Please follow and like us:
« রাষ্ট্রীয় মর্যাদায় এডভোকেট আলী হায়দার খানের দাফন সম্পন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় চাঁদাবাজীর মামলা করে আতংকে প্রবাসীর স্ত্রী »
