কচুয়ায় কৃষকের পেঁপে গাছ কেটে ফেলার হুমকি
কচুয়া প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়ায় কৃষকের ৭শ’ পেঁেপ গাছ কেটে নেয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার টেংরাখালী গ্রামের গাছ ব্যবসায়ী এনছান শিকদারের ছেলে রফিকুল ইসলামের ৫০ শতক জায়গায় চাষ করা পেঁপে ক্ষেতের ৩টি গাছ কেটে চাঁদার দাবীতে একটি চিঠি লিখে যায় দুর্বৃত্তরা। চাহিদা অনুযায়ী টাকা না দিলে সকল গাছ কেঁটে ফেলা হবে বলে চিঠির মাধ্যমে হুমকি দেয়। এ ঘটনায় রফিকুল মঙ্গলবার সকালে কচুয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
Please follow and like us:
« শরণখোলায় বজ্রপাতে গৃহবধুর মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে নিষিদ্ধ জাল জব্দ »
