প্রধান সূচি

আস বাংলাদেশ কর্তৃক মেধাবী ছাত্রীদের বৃত্তির চেক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে বেসরকারী স্বেচ্ছাসেবি সংস্থা ‘আস’ বাংলাদেশের উদ্যোগে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্রীদের মাঝ বৃত্তির চেক প্রদান করা হয়েছে।   মঙ্গলবার সকালে কচুয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৪জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান শিক্ষায় নারী শিক্ষার্থীদের মেধা বৃত্তির চেক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা ছরোয়ার, মোঃ সেলিম হাজরা উপজেলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, রাঢ়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছলিমা বেগম, আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ হালদারসহ মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial