প্রধান সূচি

সুন্দরবনের হাড়বাড়িয়ায় সিমেন্টের কাচামাল বোঝাই কার্গো ডুবি

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় স্লাগ (সিমেন্ট তৈরির কাচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বিদেশী জাহাজের সাথে ধাক্কায় সোমবার ভোরে কার্গোটির তলা ফেটে ডুবে যায়। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে নিশ্চিত করেছেন মংলা বন্দরের হারবার মাষ্টার কমান্ডার ওয়ালিউল্লাহ।

হারবার মাষ্টার কমান্ডার ওয়ালিউল্লাহ জানান, বন্দরের পশুর চ্যানেলের সুন্দরবনের হাড়বাড়িয়ার ৪ নম্বর এ্যাংকোরেজে অবস্থানরত এমভি ‘আতিকিএসবি’ নামক বিদেশী জাহাজ থেকে স্লাগ-বাল্ক (সিমেন্ট তৈরির কাজে জাহাজে আমদানীকৃত ঢালাই পণ্য) বোঝাই করে কার্গো জাহাজ এমভি সেবা সোমবার ভোরে খুলনার শুংশিং কোম্পানীর উদ্দেশ্যে রুপসা নদীর দিকে ছেড়ে যাওয়ার সময় বিদেশী ওই জাহাজের সাথে ধাক্কা লাগে। ধাক্কায় কার্গো জাহাজটির তলা ফেটে গেলে দ্রুত চালিয়ে মূল চ্যানেলের বাইরে চরের দিকে যেতে থাকে। চরের কাছাকাছি যেতেই জাহাজটি পানির নিচে নিমজ্জিত হয়। এ দুর্ঘটনায় কার্গোর কোন ষ্টাফ নিখোঁজ কিংবা আহত হয় নি। তিনি আরও জানান, কার্গো জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। ফলে চ্যানেল ঝুকিমুক্ত, সচল ও নিরাপদ রয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial