বাগেরহাটে সাংবাদিক বাবুর মায়ের ইন্তেকাল || বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শোক
বাগেরহাট প্রতিনিধি :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সদস্য এবং দৈনিক দক্ষিনাঞ্চল প্রতিদিন ও দৈনিক আনন্দ বাজার পাত্রকার বাগেরহাট প্রতিনিধি শেখ রুহুল আমিন বাবু’র মা আয়শা বেগম (৮৮) বার্ধক্য জনিত কারণে রবিবার সাড়ে ১০ টার দিকে তার কেশবপুর গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেছেন। মৃতুকালে তিনি ৪ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বিকেল ৫ টায় শহিদ আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক বাবুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রিফাত আল মাহামুদ, অর্থ সম্পাদক ইয়ামিন আলী, সদস্য মোল্লা আঃ রব, মনজুরুল ইসলাম, হেদায়েত হোসেন, আল আমিন খান সুমন, আকমল উদ্দিন সাখি, শওকত হোসেন, অরিমদম দেবনাথ।
