প্রধান সূচি

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি :

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “আমি প্রকৃতির, প্রকৃতি আমার” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স.ম. বাবর আলী।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা আব্দুস সালাম, প্রধান শিক্ষক আব্দুল গফফার, অজিত কুমার সরকার, আশুতোষ কুমার মন্ডল, সেলিনা পারভীন, আনিছুর রহমান, রেজাউল করিম, সাংবাদিক আব্দুল আজিজ, প্রভাষক কুসুম কলি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিমা মন্ডল, শিক্ষক আব্দুল ওহাব, রোকনুজ্জামান, প্রদীপ শীল, শিক্ষার্থী আসির ফয়সাল ও সাইকি দেবনাথ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial