প্রধান সূচি

নিরাপদ পানির জন্য মজা পুকুর পরিষ্কার || ইন্দুকানীতে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী কর্মসূচী

 

ইন্দুরকানী প্রতিনিধি :

জেলার ইন্দুরকানীতে সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারীর আয়োজনে নিরাপদ পানি সংরক্ষনে ব্যতিক্রমধর্মী মজা পুকুর পরিস্কার করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার পত্তাশী ও বালিপাড়া এলাকায় পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়েছে। এসব কর্মসূচীতে বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, বালিপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, ইউপি সদস্য মাসুম হাওলাদার, নাসির উদ্দিন খান, তাছলিমা বেগম, সাবেক ইউপি সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন, জাগো নারীর প্রতিনিধি কিশোর কুমার দাস, মোঃ শামীম হোসাইন, এস. এম আহাদসহ জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে মজা পুকুরগুলোর আগাছামুক্ত করে পানি পরিস্কারের জন্য প্রতিটি পুকুরে ২৫ কেজি করে চুন দেয়া হয়।

পরিবেশ দিবস উপলক্ষে জাগো নারীর এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial