ইন্দুরকানীতে অস্ত্র ও ডাকাতি মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে অস্ত্র ও ডাকাতি মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন ও এসআই মোহাইমিনুলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উমেদপুর এলাকা থেকে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সেকান্দার খলিফার ছেলে জাহাঙ্গীর খলিফা (৪০)কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ১৯৯৯ সালে ইন্দুরকানী থানার ডাকাতি মামলায় ১৩ বছর ৬ মাস এবং অস্ত্র মামলায় ৭ বছর ৬ মাস কারাদন্ড প্রদান করেন আদালত।
Please follow and like us:
« বিয়ের প্রলোভনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : ৫ মাসের অন্তঃসত্ত্বা || ধর্ষকসহ আটক-২ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নিরাপদ পানির জন্য মজা পুকুর পরিষ্কার || ইন্দুকানীতে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী কর্মসূচী »
