প্রধান সূচি

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ || ধর্ষক গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি :

জেলার মঠবাড়িয়া উপজেলায় নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার ১০ দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাতে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলায় ছোট শৌলা গ্রাম থেকে দুলাল হাওলাদার (২৯)কে গ্রেফতার করেছে। দুলাল হাওলাদার উপজেলার ছোট শৌলা গ্রামের মোঃ মালেক হাওলাদারের ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, স্থানীয় ভগিরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী (১৪)কে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল প্রতিবেশী ষ্টুডিও ব্যবসায়ী এক সন্তানের জনক দুলাল হাওলাদার । এ প্রস্তাবে স্কুল ছাত্রী রাজি না হওয়ায় গত ২৫ মে দুপুর পৌনে ১১ টার দিকে প্রাইভেট পড়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভগিরথপুর গ্রামের আমির মাস্টার বাড়ির সম্মুখ সড়ক থেকে দুলাল হাওলাদার জোরপূর্বক মোটর সাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায় ঐ স্কুল ছাত্রীকে। এ ঘটনায় শনিবার রাতে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করলে থানা পুলিশ দুলালকে গ্রেফতার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুলালকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষা পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial