পাইকগাছায় দখলমুক্ত করা হলো ১০ একর চরভরাটি সরকারি সম্পত্তি
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় ভূমিদস্যুদের দখলে থাকা ১০ একর চরভরাটি সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী রাড়–লী ক্যাম্প পুলিশের উপস্থিতিতে দীর্ঘদিন বেদখলে থাকা সরকারি সম্পত্তি দখলমূক্ত করেন।
উল্লেখ্য, উপজেলার গদাইপুর ও রাড়–লী ইউনিয়নের সীমান্তবর্তী কপোতাক্ষ নদের পশ্চিম পাশে হিতামপুর মৌজায় জেগে ওঠা চরভরাটি জমি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের মধ্যে দখল-পাল্টা দখলের প্রতিযোগিতা চলে আসছিল। ফলে সরকারি এ সম্পত্তি দীর্ঘদিন সরকারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবশেষে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সরকারি সম্পত্তি দখলমুক্ত হওয়ায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Please follow and like us:
« আবারো অশান্ত হয়ে উঠছে নাজিরপুরের মালিখালি ইউনিয়ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে স্ত্রীসহ দুই জনকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ »
