মঠবাড়িয়ায় জমি সক্রান্ত বিরোধে বসত ঘরে হামলা || ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ
মঠবাড়িয়া প্রতিনিধি :
জমি সক্রান্ত বিরোধের জের ধরে মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে কৃষকের বসত ঘরে হামলা ও ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের ভাড়া করা লোকজন কৃষক মজিবর রহমান ও তার স্ত্রী নুরবানুর ওপর হামলা চালিয়ে আহত করে। প্রতিপক্ষ আকব্বর হালাদার গং গাছ কেটে ও বসত ঘরে হামলা করেও ক্ষান্ত হয়নি উল্টো মজিবর ও তার পরিবারের লোকজনের নামে থানায় মামলা করে বাড়ি ছাড়া করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার স্বীকার মজিবর রহমান জানান, প্রতিবেশি আকব্বর হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে ৬৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধীয় জমির ওপর আকব্বর জোর পূর্বক রাস্তা নির্মাণ করে। এতে বাঁধা দিলে প্রতিপক্ষ আকব্বর ক্ষিপ্ত হয়ে ইমাম, মাসুদ, তানভীরসহ ৭/৮ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মজিবরের বসত ঘর ও ফলদ গাছ কেঁটে ফেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
