ভান্ডারিয়ায় লোকনাথের ১২৭তম তিরোধান দিবস পালিত
ভান্ডারিয়া প্রতিনিধি :
জেলার ভান্ডারিয়ায় গতকাল শনিবার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ¥চারীরর ১২৭তম তিরোধান দিবস। দিবসটি পালন উপলক্ষে ভান্ডারিয়া মদন মোহন জিউ মন্দির ও লোকনাথ সেবা সংঘের উদ্যোগে ২ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শুক্রবার সকালে লোকনাথের বিগ্রহ স্থাপন, দুপুরে পূজা অর্চনা, রাগভোগ সন্ধ্যায় দেশবাসীর শান্তি কামনায় প্রদীপ প্রজ্জলন ও বিশেষ প্রার্থনা, ভাগবত পাঠ এবং রাতে যশোরের পরিমল ও গোপালগঞ্জের স্বপন সম্প্রদায়ের কন্ঠে ধর্মীয় সঙ্গীত পদাবলী কীর্ত্তন।
শনিবার সকালে ঠাকুর জাগরণ, বাল্যভোগ, দুপুরে পূজা শেষে অঞ্জলীপ্রদান, রাজভোগ ও ভোগারতী কীর্ত্তণ এবং আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ ছাড়াও ভান্ডারিয়া হাসপাতালে ৭০ জন দুঃস্থ রোগীদের মাঝে ফল ও খাবার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, দিলীপ মাস্টার, মদন মোহন জিউ মন্দির কমিটির সুকুমার দাস, সুশান্ত কর্মকার, লোকনাথ সেবা সংঘের পলাশ কর্মকার, বিজন চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।
