পিরোজপুরে এপেক্স ক্লাবের উদ্যোগে দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ ও ইফতার পার্টি অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :
এপেক্স ক্লাব অব পিরোজপুরের উদ্যোগে আজ শনিবার দুঃস্থদের মাঝে যাকাতের কাপড় বিতরণ ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের জাতীয় সভাপতি খুরশিদ উল আলম অরুন। এ সময় এপেক্স ক্লাব-৫ এর ডিজি আফজাল হোসেন টিপু, পিরোজপুর এপেক্স ক্লাবের প্রেসিডেন্ট সত্যজিৎ দাস তংকু, সাবেক প্রেসিডেন্ট ইকবাল রেজা মাসুম, এস এম রেজাউল ইসলাম শামীম, আক্তারুজ্জামান মাসুম, সিনিয়র এপেক্সিয়ান এডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, মিনারা মাহাবুর, পিরোজপুর এপেক্স ক্লাবের সেক্রেটারী রশিদ আল মুনান প্রমূখ। পরে এপেক্স ক্লাবের আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
এর আগে এপেক্স ক্লাব চত্বরে দুটি আমড়া গাছের চারা রোপন করেন জাতীয় প্রেসিডেন্ট খুরশিদ উল আলম অরুন।
Please follow and like us:
« জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে জেলা আওয়ামী লীগের আনন্দ র্যালী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আবারো অশান্ত হয়ে উঠছে নাজিরপুরের মালিখালি ইউনিয়ন »
