প্রধান সূচি

ইন্দুরকানীতে মাদক মামলাসহ সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামী গ্রেফতার

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে মাদক মামলাসহ অন্য মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এস আই মোঃ মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উপজেলার উমেদপুর এলাকা থেকে মৃতঃ আঃ রহমান সিকদারের ছেলে লোকমান সিকদার (৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করে। এছাড়া বৃহস্পতিবার রামচন্দ্রপুর গ্রাম থেকে দেবাশীষ রায়ের ছেলে জয়ন্ত রায় (২৮) ও উপজেলার উমেদপুর গ্রামের মাদক ব্যবসায়ী নির্মল চন্দ্র দাসের ছেলে বিজন চন্দ্র দাস (২৫)কে গ্রেফতার করে। তাদের উভয়ের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলায় আদালত ৬ মাসের করে কারাদন্ডের আদেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial