সৌদীতে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ সংবর্ধিত
কন্ঠ ডেস্ক :
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজকে সংবর্ধনা দিয়েছেন সৌদী আরবে বসবাসকারী পিরোজপুরের প্রবাসী নাগরিকবৃন্দ।
বৃহস্পতিবার সৌদী আরবের রাজধানী রিয়াদের একটি হোটেলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। সৌদী আরবের প্রবাসী ব্যবসায়ী নূরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ইউসুফ মাহমুদ ফরাজী, ব্যবসায়ী জিয়া বাবুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন এবং আজকের মঠবাড়িয়া অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাতা মেহেদী হাসান প্রমূখ।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজকে ক্রেষ্ট উপহার দেয়া হয়।
উল্লেখ্য, পবিত্র ওমরা হজ্ব পালনের লক্ষে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ গত ২৪ মে সৌদী আরবে গিয়েছেন।
