রমজানের প্রথম জুমায় স্বরূপকাঠীতে মসজিদে মসজিদে মুসল্লিদের উপচে পরা ভীড়
স্বরূপকাঠী প্রতিনিধি :
পবিত্র রমজানের প্রথম জুমার নামাজ আদায়ে শুক্রবার মসজিদে মসজিদে রোজাদার মুসল্লিসহ সব বয়সি মানুষের ঢল নেমেছিল। রমজানের রহমতের ছয় রোজায় প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের কানায় কানায় পূর্ন হয়ে গিয়েছিল। মসজিদের ভিতরে ইমামের পিছনের সারিগুলোতে মুসল্লিরা জায়গা না পেয়ে উপজেলার প্রায় সাড়ে চারশত জামে মসজিদ গুলোর দ্বিতলা মসজিদের বারান্দা ও ছাদে অবস্থান নিতে হয়েছে নামাজ আদায়কারীদের। একতলা বিশিষ্ট ছোট ছোট জামে মসজিদের ভিতরে জায়গা না পেয়ে বাহিরে চট বিছিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা গেছে।
এদিকে, রমাজানের এই প্রথম জুমার আাগেই বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত বৈরি আবহাওয়া ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সকাল নয়টার দিকে আবহাওয়া স্বাভাবিক হয়ে সূর্যের মুখ দেখা দেওয়ার সাথে সাথেই জুমার নামাজ আদায়ের জন্য বিশেষ করে কর্মজীবি মানুষদের তড়িগড়ি করে ব্যস্ততা সাড়তে দেখা গেছে। নামাজ আদায়ের জন্য ব্যবসায়ীরা দুপুর বারটার মধ্যেই বাজারের বেচাকেনা বন্ধ করে করে মসজিদে রওয়ানা হন। শুক্রবার রমজানের এই প্রথম জুমায় এ রকম দৃশ্যই দেখা গেছে উপজেলার সর্বত্র।
ছারছীনা আলেয়িয়া মাদ্রাসার মুফাস্সির ও নেছারাবাদ উপজেলা জামে মসজিদের খতিব আ.জ.ম ওহিদুল আলম জুমা নামাজের পূর্বে বয়ানে মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, পূর্তপবিত্র মাহে রমজান মহান আল্লাহ রাব্বুল আলামীনের অফুরন্ত নেয়ামতে ভরপুর। পবিত্র রমজান মাস সমৃদ্ধশালী, রহমত, বরকত ও মাগফিরাতের মাস। মাহে রমজান হল পবিত্র কোরআন নাযিলের মাস, আত্মশুদ্ধির মাস। পরিচ্ছন্ন আত্মা অর্জন করার সিয়াম সাধনার মাধ্যমে লাভ করার একমাত্র অমিয় সুযোগ হল মাহে রমজানের সিয়াম সাধনা। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের যতধরনের অপকর্ম, গুনা, পাপকর্মে সংঘঠিত হয় সবগুলো থেকে মানুষ এই রোজার কারনে বিরত থাকতে পারে।
ছারছীনা মসজিদের জুমার নামাজ পড়ান ছারছীনা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রুহুল আমীন ছালেহী। নামাজ শেষে দেশ জাতি ও বিশ্বের সব মানুষের শান্তি ও কল্যাণ কামনা করে প্রতিটি মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
