প্রধান সূচি

মঠবাড়িয়ায় মাসব্যাপী কুরআন শিক্ষা কার্যক্রম

মঠবাড়িয়া প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কুরআন শিক্ষার কার্যক্রম চালু করেছে মঠবাড়িয়া পৌর ছাত্রলীগ। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ মিলনের ব্যক্তিগত উদ্যেগে কেএম লতীফ সুপার মার্কেটের পৌর ছাত্রলীগ কার্যালয়ে গত ২৮ মে প্রথম রমজান থেকে এ কুরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয়। স্থানীয় মোল্লার হাট জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মোঃ আবু জাফর সিদ্দিকী এখানে ছাত্রলীগের নেতা-কর্মিসহ বিভিন্ন স্তরের   লোকজনকে প্রতিদিন বিকেলে কুরআন শিক্ষা দেন।

হাফেজ মোঃ আবু জাফর সিদ্দিকী বলেন, ছাত্রলীগের এ নেতা রমজান মাস উপলক্ষে কুরআন শিক্ষার আসর চালু করেছেন এটা প্রশংসনীয় ও নেকের কাজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial