প্রধান সূচি

কলেজ শিক্ষক সদানন্দ গাইনের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুর সরকারী সোহ্রাওয়ার্দী কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইনের উপর হামলার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু মহাজোট প্রতিবাদ সভা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের জেলা কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিমল চন্দ্র মন্ডল, গৌতম সাহা , হরেন্দ্র নাথ অধিকারীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সভায় শিক্ষক সদানন্দ গাইনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানানো হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial