প্রধান সূচি

মলমপার্টি ও ছিনতাই মামলায় নাজিরপুরে যুবলীগ নেতা নাজমুল হুদা স্বপন গ্রেফতার

নাজিরপুর প্রতিনিধি :
পিরোজপুরের নাজিরপুরে যুবলীগ নেতা নাজমুল হুদা স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চেতনা নাশক ওষুধ খাইয়ে অচেতন করে ছিনতাইয়ের অভিযোগে ঢাকা মহানগরের সূত্রাপুর থানায় দায়েরকৃত একটি মামলায় আদালত তার গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে। ওই গ্রেফতারী পরোয়ানার আলোকে আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দীর্ঘা খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করে নাজিরপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক জাকির হোসেন।
গ্রেফতারকৃত নাজমুল হুদা স্বপন উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের খলনি গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। সে নাজিরপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই যুবলীগ নেতার বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর থানায় দায়েরকৃত একটি মামলার গ্রেফতারী পরোয়ানা দীর্ঘদিন থানায় মুলতবি ছিল। তাকে ওই পরোয়ানায় গ্রেফতারপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial