ভান্ডারিয়ায় মানিক মিয়ার ৪৮তম মৃত্যু বার্ষিকী পালিত
ভান্ডারিয়া প্রতিনিধি :
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলার ভান্ডারিয়ায় আজ বৃহস্পতিবার জাতীয়পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে পার্টির উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং ইফতার পার্টি ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মানিক মিয়ার প্রতি বিণ¤্র শ্রদ্ধা নিবেদন করে এবং বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র এর বিষয়ে মানিক মিয়ার অবদানসহ তাঁর জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, জেপি নেতা মোঃ ইউসূফ আলী আকন, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন মামুন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মানসুর আহম্মেদ।
অন্যান্যের মধ্যে দোয়ায় অংশ নেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, জেপির যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান চৌধুরী, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক পিরোজপুর জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হাই হাওলাদার, যুগ্ন আহবায়ক ও ভিটাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, জেপি নেতা মোঃ শফিকুল ইসলাম খোকন সিকদার, মোঃ মোশাররফ হোসেন সরদার, রেজা আহম্মেদ দুলাল, মোঃ মেজবাউদ্দিন আরিফ জোমাদ্দার, আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম বিশ্বাস, উপজেলা যুবসংহতির আহবায়ক মোঃ শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মোঃ মনির সরদার, ছাত্র সমাজের উপজেলা আহবায়ক মোঃ আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ন আহবায়ক মামুন ফরাজী, বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল ছালাম খোন্দকার।
এছাড়া জেপি ও অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, বাজার ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ দোয়ায় শরীক হন।
এদিকে, এদিন বাদ আছর তাঁর গ্রামের বাড়ি ভান্ডারিয়া পৌর শহরের মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মোঃ হেমায়েত উদ্দিন রুস্তুুম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, অধ্যক্ষ মোশাররফ হোসেন মামুন, প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোঃ নিজামুল হক নান্না, সমবায় লীগ নেতা সৈয়দ খলীলুর রহমান মীর, বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন, জেপি নেতা মোঃ হুমায়উন কবির বাদল সিকদার প্রমূখ।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবুল কাসেম।
এতে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোক দোয়ায় শরীক হন।
পৃথক আলোচনা সভায় বক্তারা বলেন, মানিক মিয়া শুধু ভা-ারিয়ারই গর্ব নয় দেশেরও গর্ব। তাই নতুন প্রজন্মকে দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে মানিয়া মিয়া সম্পর্কে অবহিত করা আমাদের দায়িত্ব।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত এবং কলেজ কতৃপক্ষেক উদ্যোগে নতুন প্রজন্মকে দেশের স্বাধীনতায় মানিক মিয়া ও বঙ্গবন্ধু’র অবদানের বিষয়ে অবহিত করতে কলেজ শিক্ষার্থীদের মাঝে “মানিক মিয়া সম্পর্কে যা লিখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শীর্ষক লেখার কিছু অংশের কপি বিতরণ করা হয়।
পৌর শহরের উত্তর পূর্ব ভা-ারিয়া মোল্লা ছোমের উদ্দিন পাঠাগারের উদ্যোগে সংলগ্ন মসজিদে বাদ আছর মানিক মিয়ার আত্মার শান্তি কামনায় ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পচিালনা করেন ক্বারী নুর মোহাম্মদ।
এদিকে, ভান্ডারিয়ায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে জনপ্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তাদের মাঝে দৈনিক ইত্তেফাকের তথ্যসূত্র থেকে উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক “মানিক মিয়া সম্পর্কে যা লিখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শীর্ষক লেখার কিছু অংশের কপি বিতরণ করেন সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দার।
