প্রধান সূচি

ছারছীনা শরীফের বার্ষিক ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য দোয়া

স্বরূপকাঠী প্রতিনিধি :

দেশ ও জাতির কল্যাণ কামনা করে বুধবার ছারছীনা দরবার শরীফের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দরবারে স্থায়ী মঞ্চে ওই মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত দরবারের মুরিদান, এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। ইফতারের পূর্বে দেশ জাতি ও ইসলামী উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ছারছীনা শরীফের পীর আমিরে হিযবুল্লাহ শাহ মোঃ মোহেবুল্লাহ (মা.জি.আ)। মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতা করেন পীর সাহেবের বড় ছেলে শাহ আবু নসর নেছার উদ্দিন আহমদ হোসাইন, পীর সাহেবের বড় জামাতা বরিশাল এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ, স্বরূপকাঠি পৌর মেয়র মোঃ গোলাম কবির।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও মোৎ আবু সাঈদ, সহকারী কমিশনার ভূমি মোঃ বশির অহমেদ প্রমুখ।

প্রতিবছর পীর সাহেবের পক্ষ থেকে এ ইফতার মাহফিলে আয়োজন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial