স্বরূপকাঠী তিন গ্রুপে বিভক্ত হয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠীতে তিন ভাগে বিভক্ত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে দলটির উপজেলা শাখার অঙ্গ সংগঠনগুলো। উপজেলা সদরের দক্ষিণ জগন্নাথকাঠি বন্দর, সন্ধ্যা নদীর পশ্চিমপাড়স্থ মিয়ারহাট ও সুটিয়াকাঠিতে দলীয় কার্যালয়ে র্যালী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্টপতির এ শাহাদাত বার্ষিকী পালন করা হয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিমপাড়স্থ মিয়ারহাট দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির একাংশের সভাপতি আকরামুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্ত্যব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সহ-সভাপতি মজিবর মাষ্টার, রতন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম টুটুল, থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ সোহেল মৃর্ধা প্রমুখ। পরে বিকেলে আছর নামাজবাদ কার্যালয়ে দলের প্রয়াত প্রতিষ্ঠাতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে, উপজেলা সদরের দক্ষিণ জগন্নাথকাঠি বন্দরের দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌরশাখার উদ্যোগে বিএনপি, যুবদল, ছাত্রদল ও দলটির অন্যান্যে অঙ্গসংগঠন এর ব্যানারে শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। সেখানে পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে বক্ত্যব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক কাজী আনিসুজ্জামান, বিএনপির অপর একাংশের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির তালুকদার, যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, যুবদল নেতা মোঃ পলাশ, পৌর ছাত্রদলের সভাপতি গোলাম কিবরিয়া সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের প্রমুখ।
একইসাথে বিকেলে আছর নামাজবাদ মিয়ারহাটের মাঝিবাড়ীর পার্টি অফিসে প্রয়াত রাষ্ট্রপতির জন্য দোয়া মাহফিল ও ইফতার পার্টি করেন বিএনপির অপর একাংশের সভাপতি মোঃ ফকরুল আলম। সেখানে তার সভাপতিত্বে তার বলয়ের যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অনুসারিরা বক্ত্যব্য রাখেন।
তিন গ্রুপে বিভক্ত হয়ে প্রয়াত রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা শাহাদাত বার্ষিকী পালনের বিষয়ে জানতে চাইলে, একাংশের সভাপতি মোঃ ফকরুল আলম বলেন, “আমি উপজেলা বিএনপির সভাপতি। অনুষ্ঠান পালনের জন্য সবাইকে দাওয়াৎ দিয়েছি, সেখানে কারো কারো আসা বাধ সাদলে, আমার কি করার আছে?”
