বাগেরহাটে যুবকের লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মংলায় নদীর চর থেকে হৃদয় (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হৃদয় শহরের বালুর মাঠ এলাকার ভ্যান চালক মোঃ দুলালের ছেলে।
মংলা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ লুৎফর রহমান জানান, ‘হৃদয় একজন স্বীকৃত মাদকসেবী। সোমবার রাতে হৃদয় তার বাবা-মা’র সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারা রাত আর বাড়ীতে ফিরেনি। পরদিন মঙ্গলবার দুপুরে মংলা নদীর পাড়ে তার মৃতদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। হৃদয়ের মৃত দেহ উদ্ধারের সময় তার পাশ থেকে ড্যান্ডি (এক ধরণের আঠা জাতীয় মাদক) ও পলিথিন পাওয়ায় যায় বলেও জানায় পুলিশ। অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।
