প্রধান সূচি

পিরোজপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে কলেজ চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরাফত হোসেন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক সমরজিৎ হাওলাদার, কলেজের ভিপি এস এম বায়েজিদ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা শিক্ষক সদানন্দ গাইনের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনা সাথে জড়িতদের অভিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial