প্রধান সূচি

পিরোজপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইনকে কুপিয়ে জখম  করেছে এক দুর্বৃত্ত। সোমবার সকালে শহরের বাইপাস সড়কে নির্মানাধীন নতুন জেলাখানার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, প্রতিদিনের মত সোমবার সকালেও শিক্ষক সদানন্দ গাইন হাটতে বের হন। শহরের বাইপাস সড়ক থেকে হেটে নতুন জেলখানার সামনে এলে এক যুবক ধারালো দা দিয়ে তার মাথার কোপ (আঘাত করে) দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে।

সদানন্দ গাইন জানান, ১৮/২০ বছরের একটি ছেলে তার উপর হামলা চালায়। হামলাকারি আগেই ওত পেতে ছিল বলে তার ধারনা।

পিরোজপুর সদর থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ^াস জানান, ঘটনাটি শোনার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় রাম দা উদ্ধার করেছি। এছাড়া ঘটনায় জড়িত যুবককে আটকের চেষ্টা চলছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial