প্রধান সূচি

মেধাবী ছাত্রীদের বৃত্তির চেক প্রদান

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট সদর উপজেলার  ৬ ছাত্রীকে বিজ্ঞান শিক্ষায় নারী শিক্ষার্থীদের মেধা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। রবিবার সকালে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তার উজ্জামান বাচ্চু । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, বিএসসি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তপন কান্তি দাস, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, সহকারী প্রকল্প সমন্বয়কারী আনন্দ মোহন বৈদ্য, দেবাশীষ কুমার হালদার, বিজ্ঞান শিক্ষক সাঈদা পারভীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কাজি মতিনুর রহমান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন বিদ্যালয়ের ৬ জন বিজ্ঞান শিক্ষায় নারী শিক্ষার্থীদের  হাতে মেধা বৃত্তির চেক তুলে দেন। এরা হলেন, আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মারিচ ফাতেমা বৃষ্টি, বৈটপুর এম ইউ মাধ্যমিক বিদ্যালয় নিশাত আঞ্জুমান মিতা, কেবি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় এর নাসরিন আক্তার, কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় রাবিনা আক্তার লিয়া, রাংদিয়া স্কুল এন্ড কলেজ সুমাইয়া হোসাইন,  চিরুলিয়া স্কুলএন্ড কলেজ মহুয়া মনোয়ারা।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial