প্রধান সূচি

মঠবাড়িয়ায় নসিমন চাপায় বৃদ্ধ নিহত ॥ আহত ১

মঠবাড়িয়া প্রতিনিধি :

জেলার মঠবাড়িয়া-চরখালী সড়কের সাফা বন্দর নামক স্থানে আজ শনিবার সকালে নসিমন চাঁপায় এছাহাক হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। এ সময় শামসুল হক (৭২) নামের  অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়। আহত শামসুল হককে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। নিহত এছাহাক হাওলাদার উপজেলার ধানী সাফা গ্রামের মৃত মোমেদ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে আপন দুই ভায়রা এসাহাক হাওলাদার ও হাজী শামসুল হক ধানীসাফা হাইস্কুলের সামনের সড়কের পাশে শ্যালক মালেক ভূঁইয়ার চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় মুসুল্লীবাড়ি থেকে সাফাগামী একটি নসিমন দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হাড়িয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় এছাহাক হাওলাদার ও শামসুল হক নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে এছাহাক হাওলাদারের মৃত্যু হয়। ঘটনার পর থেকে নসিমন চালক এমদাদুল (৩০) পলাতক রয়েছে। এমদাদুল পার্শ্ববর্তী ভান্ডারিয়া থানার হরিণপালা গ্রামের সোবাহান মিয়ার ছেলে। নসিমন চালক এমদাদুল হক সাফা বাজারের মাসুদ রানার দোকানের কর্মচারী ছিলেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial