বাগেরহাটে সড়ক র্দূঘটনায় ২ ভ্যান চালক নিহত : আহত ৫
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় সড়ক র্দূঘটনায় ফারুক শেখ (৩৫) ও উত্তম বৈরাগী (৪৫) নামের দুই ভ্যান চালকের করুন মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সাড়ে ১০টার দিকে খুলনা-মংলা মহাসড়কের কাটাখালী মোড় এলাকায় দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে ভ্যানে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। নিহত ফারুক শেখ ফকিরহাট উপজেলার সাতবাড়ীয়া গ্রামের শাহদাত হোসেনের ছেলে ও উত্তম বৈরাগী চাদেরডোন গ্রামের নরেন বৈরাগীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন, ভ্যানযাত্রী রনী দাস (২৫), বিষনু দাষ, আকলিমা বেগম, রুমান (২৫), ট্রাক ড্রাইভার হাসান।
কাটাখালী হাইওয়ে থানার এসআই সাফুর আহম্মেদ জানান, শনিবার সকালে খুলনা-মংলা সড়কের কাটাখালী মোড়ে মংলাগামী ট্রাকটি পিছন থেকে ধাক্কা দিলে দুই ভ্যান চালকসহ ৫ জন গুরুতর আহত হয়। আহতের উদ্ধার করে প্রথমে কুদির বটতলা হাসপাতালে নেয়া হলে ভ্যান চালক দুইজন মারা যান। আহতদের খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
